• ঢাকা
  • বুধবার , ১৯ আগস্ট ২০২৬ , রাত ০১:৪২
শিরোনাম
হোম / জাতীয়

কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় অনুদান দিলেন কোতোয়ালী থানার ওসি কামাল।

রিপোর্টার : আরিফ রাব্বানী
কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় অনুদান দিলেন কোতোয়ালী থানার ওসি কামাল।

জেলা প্রতিনিধি

ষ্টাফ রিপোর্টারঃ আরিফ রাব্বানী 

দরিদ্র, অবহেলিত ও অসচেতন কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করার জন্য একতা ব্লাড ও সামাজিক সংগঠনের নারী ইউনিটকে ২০,০০০/- টাকা অনুদান দিয়েছেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ।  

শনিবার (৫আগষ্ট) সন্ধ্যায় তিনি একতা ব্লাড ও সামাজিক সংগঠনের নারী ইউনিটের নেতৃবৃন্দের হাতে এই অনুদানের টাকা তুলে দেন। 

এর কিছুদিন আগে  ময়মনসিংহ সিটি করপোরেশনের অডিটোরিয়ামে ঐ সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি  শাহ কামাল আকন্দ জানতে পারেন এই সংগঠন দরিদ্র জনগোষ্ঠীর কিশোরীদের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতায়  ১ টাকার বিনিময়ে সেনেটারী ন্যাপকিন বিতরণ করে এবং তাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য বিভিন্ন সচেতনতামুলক কাজ করেন। সেই আলোকে তিনি সংগঠনের নেতৃবৃন্দকে এ কাজে সহযোগিতা করতে এই অনুদান তুলে দেন। 

এসময় একতা ব্লাড সোসাইটি ও সামাজিক সংগঠনের মানবিক এবং সচেতনতামুলক এই কাজকে

 ওসি শাহ কামাল আকন্দ সাধুবাদ জানিয়ে তাদের পাশে থাকার অঙ্গীকার করেন। 

তারই ধারাবাহিকতায় শনিবার  সন্ধ্যায় তাঁর দপ্তরে একতা ব্লাড সোসাইটি ও সামাজিক সংগঠনের নারী ইউনিট এবং কর্মকর্তাদের হাতে নগদ ২০,০০০/- টাকা তুলে দেন।  এসময় সমাজ সেবক আলী ইউছুফ সহ সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ধরনের সামাজিক ও মানবিক কাজে সহায়তা ও উৎসাহ প্রদান করায় ওসি শাহ কামাল আকন্দকে সমাজের বিভিন্ন পর্যায়ের নাগরিকবৃন্দ অভিনন্দন কৃতজ্ঞতা জানিয়েছেন।

জাতীয়

আরও পড়ুন