প্রসাদ দাস : ময়মনসিংহের তারাকান্দায় দাড়িয়ে থাকায় ট্রাকে সাথে মাহেন্দ্রের ধাক্কায় আনিছুর রহমান বিশ্বাস+ ৩০) এক ব্যবসায়ী নিহত হয়েছে।
জানা গেছে,
বৃহস্পতিবার ভোর ৬ টায় তারাকান্দা উপজেলার গোপালপুর খামার বাজার নামকস্থানে
শেরপুর টু ময়মনসিংহ মহাসড়কের উপর ময়মনসিংহ হইতে ফুলপুরগামী যাত্রীবাহী মহেন্দ্র গাড়ী একটি দাড় করানো ট্রাক যাহার রেজিঃ নং ঢাকা মেট্টো ট-১৮-৩৫১০ এর সাথে পিছন থেকে ধাক্কা দিয়ে সংঘর্ষে দূর্ঘটনা সংঘঠিত হয়। উক্ত দূর্ঘটনায় মাহেন্দ্র গাড়ীতে থাকা যাত্রী মোঃ আনিছুর রহমান বিশ্বাস (৩০) নিহত হয়েছে। সে ফুলপুর উপজেলার বালিয়া গ্রামের নুরুল ইসলাম বিশ্বাসের পুত্র।
মাহেন্দ্র গাড়ী থাকা গুরুতর আহত অবস্থায় তিনজনকে স্থানীয় লোকজন উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তারা বর্তমানে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তারাকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ ওয়াজেদ আলী জানা, ট্রাক আটক আছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রহিয়াছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।