• ঢাকা
  • সোমবার , ১৭ আগস্ট ২০২৬ , সন্ধ্যা ০৭:০৮
শিরোনাম
হোম / জাতীয়

অষ্টধার ইউনিয়নে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন।

রিপোর্টার : প্রসাদ দাস
অষ্টধার ইউনিয়নে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন।

জেলা প্রতিনিধি

অষ্টধার ইউনিয়নে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন। 

প্রসাদ দাস - ময়মনসিংহ সদর উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ ১ নং অষ্টধার ইউনিয়নে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তরুণ আওয়ামী লীগ নেতা ১ নং অষ্টধার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক আরমান। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গ মাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব সহ ১৯৭৫ সালে ১৫ আগষ্টে সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে  বলেন আমরা আজ শপথ নিচ্ছি শোককে শক্তিতে রুপান্তরিত করে বাংলাদেশে সকল অপশক্তিকে শক্ত হাতে মোকাবিলা করবো। 

আগামী দিনে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার জন্য কাজ করার জন্য সকলের প্রতি আহবান জানান। 

এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এমদাদুল হক মন্ডল, জেলা আওয়ামিলীগ নেতা ডাঃ সিরাজুল ইসলাম, এডভোকেট এ বি এম নুরুজ্জামান খোকন, আশরাফুল ইসলাম সাব্বির, ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সভাপতি আল-আমিন, সাধারণ সম্পাদক হুমায়ূন কবির, অষ্টধার ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বাক্কার আলী, সাধারণ সম্পাদক হেলালা উদ্দিন সহ ইউনিয়ন আওয়ামী লীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ নেতাকর্মী সহ একালার সর্বস্তরের মানুষ।

আলোচনা সভাশেষে ১৫ আগষ্টে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত এবং সর্বসাধারণের মাঝে খাবার বিতরণ করা হয়।

জাতীয়

আরও পড়ুন